বৃহস্পতিবার, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণটানা পতনে স্থবির পুঁজিবাজার: অসহায় বিনিয়োগকারীরা
spot_img
spot_img

টানা পতনে স্থবির পুঁজিবাজার: অসহায় বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ০৭ আগস্ট, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব।। দিন শেষে ৮.৩৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৭ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৫ শতাংশ বা ১৬.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৯৯.৬৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৬.২৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৮.৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮ টির, কমেছে ১৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৮.৩৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৪৭ লাখ ০৭ হাজার ৭১৫টি শেয়ার ১ লাখ ৭ হাজার ২৬৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৬৮ কোটি ৫০ লাখ ০৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৬ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১৪.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩১৫.৮১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮.২৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৪৩.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩৯ টির, কমেছে ১৩৪ টির এবং অপরিবর্তিত রয় ১৬০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১১.১৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৮ কোটি ৯৩ হাজার ১৪৪টি শেয়ার ১ লাখ ৮ হাজার ২৬২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪১৭ কোটি ৬৪ লাখ ৩৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫০ কোটি ৮৫ লাখ ৭০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৩ শতাংশ বা ৪৩.৯৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৬২১.১৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৫৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭ টির, কমেছে ৭৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১০ কোটি ৯৩ লাখ ০৯ হাজার ৪৮২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩ কোটি ৮৯ লাখ ৭৪ হাজার ৪৩৯ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭ কোটি ৩ লাখ ৩৫ হাজার ৪৩ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments