শুক্রবার, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদটানা ১৬ বছর শীর্ষ স্থান দখলে রাখলো লংকাবাংলা
spot_img
spot_img

টানা ১৬ বছর শীর্ষ স্থান দখলে রাখলো লংকাবাংলা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ২০২১ সালেও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের ভিত্তিতে শীর্ষ ব্রোকারের স্বীকৃতি পেয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড (এলবিএসএল)। এ নিয়ে প্রতিষ্ঠানটি টানা ১৬ বছর শীর্ষ ব্রোকারের তালিকা ধরে রেখেছে।লংকাবাংলা সিকিউরিটিজ হাউজ সূত্রে এ তথ্য জানা গেছে।

এ অর্জনের জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ গ্রাহক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ডিএসই, সিএসই, কর্মকর্তা-কর্মচারী এবং অন্য শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এ বিষয়ে লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী বলেন, লংকাবাংলা ও এর পরিষেবার ওপর গ্রাহকদের অবিচল আস্থা ও বিশ্বাস আমাদের এ অর্জনকে সাফল্যমন্ডিত করেছে। এজন্য গ্রাহকরাই সার্বিক প্রশংসার দাবিদার। তাদের সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন ছাড়া লংকাবাংলা সিকিউরিটিজের পক্ষে ধারাবাহিকভাবে দীর্ঘ সময় ধরে শীর্ষ অবস্থান ধরে রাখা সম্ভব হতো না।

সর্বাত্মক গ্রাহক সন্তুষ্টি ও তাদের বিনিয়োগের ক্ষেত্রে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের সিইও খন্দকার সাফাত রেজা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর গ্রাহক পরিষেবা নিশ্চিত করতে আমরা তথ্যপ্রযুক্তি অবকাঠামোতে বিনিয়োগ করেছি। যাতে গ্রাহকেরা স্বাচ্ছন্দ্যে যেকোনো সেবা যেকোনো সময় নিজে নিজেই পেয়ে যান।

এছাডা স্বয়ংক্রিয়ভাবে অনলাইনে বেনিফিশারি ওনার্স (বিও) হিসাব খোলা, ডিএসই ও সিএসইতে একই সঙ্গে অনলাইনে লেনদেন সম্পন্ন করা, শেয়ারবাজারের হালনাগাদ তথ্য-উপাত্তসহ দেশ ও বিদেশের গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন পরিষেবা প্রদানের জন্য লংকাবাংলা তার নিজস্ব উদ্যোগে ট্রেডএক্সপ্রেস, আই ব্রোকার ও লংকাবাংলা ফাইন্যান্সিয়াল পোর্টাল নামে ডিজিটাল প্লাটফর্মগুলো তৈরি করেছে। লংকাবাংলার এ ধরনের সক্রিয় পদক্ষেপ ও উদ্ভাবনী কৌশলগুলো শেয়ারবাজার বিনিয়োগকে আগের তুলনায় আরো সহজলভ্য করবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments