সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাটি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পরলো নারিন
spot_img
spot_img

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পরলো নারিন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এ মাসেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরের জন্য বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। সেই স্কোয়াডে নেই সুনীল নারিন। আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তন আনার সুযোগ থাকলেও ক্যারিবীয় স্কোয়াডে নারিনকে অন্তর্ভূক্ত করা হবে না বলে জানিয়েছেন অধিনায়ক কাইরন পোলার্ড।

আইপিএলে ফর্মের তুঙ্গে থাকা সুনীল নারিনের জায়গা হবে কি না এমন প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন পোলার্ড। সেখানে পোলার্ড জানান, ‘নারিনকে না রাখার বিষয়ে এরই মধ্যে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এখন আমি যদি আরো কিছু বলি, তাহলে হয়তো সব ছড়িয়ে যাবে, যেমনটা নারিনের বোলিং ঘুরছে শারজার উইকেটে। আমি কথা বললে হয়তো পুরোপুরি ভিন্ন কোনো দিকেই চলে যাবে বিষয়টি। আমরা এখন যে ১৫ জন আছি, তাদের দিকেই মনোযোগ দেওয়া হোক। এটাই বেশি গুরুত্বপূর্ণ।’

তিনি আরো বলেন, ‘আমি এসব নিয়ে আর মন্তব্য করতে চাই না। এই ইস্যুতে যথেষ্ট আলোচনা হয়েছে। আমার মনে হয় কর্তারা দলে তার না থাকা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। যদি আমাকে ব্যক্তিগতভাবে বলতে বলেন আমি তাকে একজন আন্তর্জাতিক ক্রিকেটারের আগে প্রথমে বন্ধু হিসেবে চিনি। আমরা একসাথে ক্রিকেট খেলে বড় হয়েছি। সে একজন বিশ্বমানের ক্রিকেটার।’

এক নজরে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াডঃ

কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (সহ অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেড ম্যাকয়, রবি রামপাল, ওশান থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র, লেন্ডল সিমন্স।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments