
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাসিট্রজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ট্যানারি ব্যবসা কারর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ কারখানা প্রাঙ্গণ, ৪৯/এ, সাগরিকা রোড, ফৌজদারহাট হেভি আই/এ, পাহাড়তলী, চট্টগ্রামে একটি ট্যানারি ব্যবসা (লেদার ইউনিট) চালানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রকল্পটির মোট ব্যয় হবে ১১.৫৫ কোটি টাকা। কোম্পানিটি প্রাথমিক বিনিয়োগ করবে ৪.২৫ কোটি টাকা।
বাকি টাকা ৭.৩ কোটি টাকা করে ধাপে ধাপে বিনিয়োগ করা হবে। কারখানার (লেদার ইউনিট) এলাকা প্রায় ১৯,৫০০ বর্গফুট এবং অফিস এলাকা ১ হাজার বর্গফুট, উৎপাদন ক্ষমতা বার্ষিক ১ লাখ ৬০ হাজার জোড়া এবং প্রতি বছর প্রত্যাশিত লাভ হবে ২ কোটি টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/িএম আর.






























Recent Comments