সোমবার, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৪৪ মামলা
spot_img
spot_img

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৪৪ মামলা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫৪৪ মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) এন এম নাসিরুদ্দিন।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্র জানায়, ট্রাফিক রমনা বিভাগে ৩০ বাস ট্রাক এক, ৬ কাভার্ডভ্যান, ৭ সিএনজি চালিত অটোরিকশা ও ৩৪ মোটরসাইকেলসহ মোট ১০৯ মামলা হয়েছে।

ট্রাফিক লালবাগ বিভাগে ১৯ বাস, ৭ ট্রাক ও ৬১ মোটরসাইকেলসহ মোট ১৪৭ মামলা হয়েছে।

ট্রাফিক মতিঝিল বিভাগে ৩৪ বাস, ২ ট্রাক, ২১ কাভার্ডভ্যান, ৫৯ সিএনজি ও ১৩৩ মোটরসাইকেলসহ মোট ২৯৬ মামলা হয়েছে।

ট্রাফিক ওয়ারী বিভাগে ৩২ বাস, ২২ ট্রাক, ২২ কাভার্ডভ্যান, ২৫ সিএনজি ও ৬৩ মোটরসাইকেলসহ মোট ২১৬ মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক তেজগাঁও বিভাগে ১৮ বাস, ৪ ট্রাক, ১৪ কাভার্ডভ্যান, ১৩ সিএনজি ও ৫৪ মোটরসাইকেলসহ মোট ১৪৫ মামলা হয়েছে।

ট্রাফিক মিরপুর বিভাগে ১৬ বাস, ৭ ট্রাক, ১২ কাভার্ডভ্যান, ৪৭ সিএনজি, ১৭৫ মোটরসাইকেলসহ মোট ২৯৬ মামলা হয়েছে।

ট্রাফিক উত্তরা বিভাগে ৩৩ বাস, ৩ ট্রাক, ২ কাভার্ডভ্যান, ১৪ সিএনজি ও ২১ মোটরসাইকেলসহ মোট ৯৪ মামলা হয়েছে।

ট্রাফিক গুলশান বিভাগে ২৯ বাস, ৪ ট্রাক, ৯ কাভার্ডভ্যান, ২৯ সিএনজি ও ১০০ মোটরসাইকেলসহ মোট ২৪১ মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৭৩ গাড়ি ডাম্পিং ও ২১২ গাড়ি রেকার করা হয়েছে।

গতকাল রবিবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments