ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ট্রাস্ট ব্যাংক পিএলসি সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করেছে। দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) ব্যাংকটির নিরুপণ (Credit Rating) করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে এই মান নিরুপণ করা হয়েছে।
ট্রাস্ট ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, স্বল্প মেয়াদে ট্রাস্ট ব্যাংক পিএলসি’র ক্রেডিট রেটিং এসটি-ওয়ান। এই ঋণমান ব্যাংকটির পর্যাপ্ত তারল্য ও সব ধরনের দায় পরিশোধের নিশ্চয়তাময় সামর্থ্যের প্রতিফলন।
আর দীর্ঘ মেয়াদে ক্রেডিট রেটিং হচ্ছে-এএ প্লাস। এর অর্থ ব্যাংকটির উচ্চ মান, উচ্চতর নিরাপত্তা ও সাউন্ড ক্রেডিট প্রোফাইল। ঝুঁকি হচ্ছে মাঝারি।
আজ মঙ্গলবার (৩০ জুন) ব্যাংকটির নতুন ঋণমান প্রকাশ করা হয়েছে। আগামী বছরের (২০২৬) ৩০ জুন পর্যন্ত এই ক্রেডিট রেটিং বহাল থাকবে।
উল্লেখ, ট্রাস্ট ব্যাংক পিএলসি ২০০৪ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৪৩ কোটি ৭৮ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ারের ৬০ শতাংশ উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের হাতে; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ২৩ দশমিক ১৭ শতাংশ শেয়ার। অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ১৬ দশমিক ৮৩ শতাংশ শেয়ার।
ডেইলি শেয়ারবাজার ডটকম





























Recent Comments