শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদট্রেজারী বন্ড ক্রয় করতে পারবেন বিও হিসাবধারীরা
spot_img
spot_img

ট্রেজারী বন্ড ক্রয় করতে পারবেন বিও হিসাবধারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারী তথা বিও হিসাবধারীরা এখন থেকে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারী বন্ড ক্রয় করতে পারবেন। রোববার (৪ জুন) কমিশনের ৮৭১ তম সভায় এ সংক্রান্ত সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়েছে। সভায় বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সভাপতিত্ব করেন। বিএসইসির নির্বাহী পরিচালক এবং মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীগণ তথা বিও হিসাবধারীরা তাদের সংশ্লিষ্ট স্টক ব্রোকারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারী বন্ডের প্রাইমারী অকশনে যেন অংশগ্রহণ করতে পারেন সে বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে (বাংলাদেশ ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, চট্টগ্রাম স্টক এক্সচে্জ পিএলসি এবং সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড) আলোচনা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে একটি প্রসেস ফ্লো এবং নির্দেশনা প্রস্তুত করা হয় যা অত্র কমিশন সভায় অনুমোদন করা হয়েছে।

ফলে সাধারণ বিনিয়োগকারীগণ প্রাইমারী অকশনে ১ লক্ষ টাকা বা উহার গুণিতক মুল্যের ট্রেজারী বন্ড ক্রয় করতে পারবেন।

এতে পুজিবাজারে ট্রেজারী বন্ড বা সরকারি সিকিউরিটিজের যোগান বৃদ্ধি পাবে এবং সেকেন্ডারী মার্কেটেও উক্ত সিকিউরিটিজের লেনদেন বৃদ্ধির মাধ্যমে একটি প্রাণবন্তু বন্ডমার্কেট গড়ে উঠবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments