ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ট্রেনের ১০ দিন আগের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার ০১ এপ্রিল, ২০২৩ তারিখ থেকে এ সুবিধা পাচ্ছেন ট্রেন যাত্রীরা। এর আগে পাঁচদিন আগের অগ্রিম টিকিট পাওয়া যেত।

তথ্য অনুযায়ী, ০১ এপ্রিল থেকে যাত্রার ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের টিকেট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। তবে সময় পরিবর্তনের সিদ্ধান্ত সমন্বয়ের জন্য ০১ এপ্রিল, ২০২৩ তারিখে ৫-১১ এপ্রিল তারিখ পর্যন্ত যাত্রার অগ্রিম টিকেট বিক্রি করা হবে। আগামীকাল ২ এপ্রিল থেকে নতুন নিয়মে ১০ দিনের অগ্রিম টিকিটের ব্যবস্থা কার্যকর হবে।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ১ এপ্রিল থেকে কাউন্টার ও অনলাইনের মাধ্যমে যুগপৎভাবে সব টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। অর্থাৎ অনলাইন বা কাউন্টারে পৃথক কোনো কোটা থাকবে না। এখন থেকে ১০ দিন আগের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে।
এছাড়াও ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিটের সময়সূচী অনুযায়ী ১৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি করা হবে বলে জানান রেলমন্ত্রী।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments