ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডন সিকিউরিটিজ লিমিটেডের বিনিয়োগকারীদের পাওনা টাকা ছেরত দিচ্ছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর জন্য বিনিয়োগকারীদের আগামী ২৩ নভেম্বর ২০২০ এর মধ্যে ডিএসইতে জানানোর জন্য বলা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে ডিএসইর একাধিক কর্মকর্তা ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, ডিএসই ট্রেক-১৪১ ডন সিকিউরিটিজের গ্রাহকদের অর্থ ও শেয়ার পরিশোধ করা হচ্ছে। ফলে প্রতিষ্ঠানটির নিকট ক্লায়েন্ট অ্যাকাউন্ট ও বিও অ্যাকাউন্টগুলোর সিকিউরিটিজ কেনা-বেচা সংক্রান্ত অর্থ অথবা শেয়ার পাওনা থাকলে আগামী ২৩ নভেম্বর ২০২০ এর মধ্যে ডিএসইতে জানানোর জন্য বলা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, ‘www.dse.com.bd/complaintCell_TREC_d.php’ এর লিঙ্কে রক্ষিত বাংলা/ইংরেজি অভিযোগ ফরমের মাধ্যমে গ্রাহকদের পাওনার সকল তথ্যাবলী পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ ডিএসইর ‘প্রধান রেগুলেটরি অফিসার’ (ডিএসই টাওয়ার রোড নং-২১, নিকুঞ্জ-২ ঢাকা) বরাবার আবেদন করার অনুরোধ জানানো যাচ্ছে। এই সময়ের পরে আবেদন করা হলে পরবর্তীতে আর গ্রহণ করা হবে না।
ডন সিকিউরিটিজ মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জ ৯-এফ ভবনের ৩১১, ৩১২ কক্ষে অবস্থিত। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাগিনা হাসিন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments