শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদডরিন পাওয়ারের নরসিংদী বিদ্যুৎ কেন্দ্রের ক্রয় চুক্তি বাতিল
spot_img
spot_img

ডরিন পাওয়ারের নরসিংদী বিদ্যুৎ কেন্দ্রের ক্রয় চুক্তি বাতিল

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন্‌স এন্ড সিস্টেম লিমিটেডের নরসিংদী ২২ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির নরসিংদী ২২ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ ক্রয় চুক্তি (PPA) ১১ মার্চ ২০২৫ তারিখে চিঠির মাধ্যমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB) কর্তৃক বাতিল করা হয়েছে অর্থাৎ, বিআরইবি আর পিপিএ নবায়ন করতে আগ্রহী নয়।

এর আগে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB) গত ১৮ ফেব্রুয়ারী, ২০২৪ তারিখে এক চিঠির মাধ্যমে “নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট বেসিস” আলোচনার পর পরবর্তী পাঁচ বছরের জন্য নতুন PPA স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত বিদ্যমান বিদ্যুৎ ক্রয় চুক্তির (PPA) শর্তাবলী এবং ট্যারিফ শিডিউল অনুসারে, কোম্পানির “২২ মেগাওয়াট নরসিংদী বিদ্যুৎ কেন্দ্র” কার্যক্রম অব্যাহত রাখার জন্য সম্মতি দিয়েছিল।

উল্লেখ, বিআরইবি‘র সাথে কোম্পানির বিদ্যুৎ ক্রয় চুক্তি নবায়নের জন্য শুল্ক এবং অন্যান্য শর্তাবলী নিয়ে আলোচনার প্রক্রিয়াধীন ছিল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments