সোমবার, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদডাচ বাংলা ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
spot_img
spot_img

ডাচ বাংলা ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৫০০ কোটি টাকার নন-কনভারটিবল সাব-অর্ডিনেট বন্ড অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৪১ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে- নন-কনভারটিবল, পূর্ণ অবসায়ন, ফ্লোটিং রেট এবং অতালিকাভুক্ত সাবর্ডিনেট বন্ড। বন্ডটি সাত বছরে পূর্ণ অবসায়ন হবে।

এই বন্ড বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট প্রতিষ্ঠান এবং উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন। বন্ডটির অভিহিত মূল্য ১ লাখ টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ডাচ বাংলা ব্যাংক টায়ার-২ ক্যাপিটাল বেসকে শক্তিশালী করবে।  এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স। আর ম্যানডেটেড লিড এ্যারেঞ্জার হিসেবে রয়েছে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments