রবিবার, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদডিএসইএক্স সমন্বয়: যুক্ত হয়েছে ২১ কোম্পানি, বাদ ১টি
spot_img
spot_img

ডিএসইএক্স সমন্বয়: যুক্ত হয়েছে ২১ কোম্পানি, বাদ ১টি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক সমন্বয় করা হয়েছে। এতে ২১টি কোম্পানি যুক্ত হয়েছে আর একটি কোম্পানি এ তালিকা থেকে বাদ পড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ডিএসইর সূচক কমিটির তত্ত্বাবধানে ডিএসইএক্সকে ২০২১ সালের জানুয়ারি মাসে সমন্বয় করা হয়েছে। সমন্বয়ের পর মোট ৩০৪টি কোম্পানি এই তালিকায় স্থান পেয়েছে।

এ তালিকায় যুক্ত হওয়া ২১টি কোম্পানির মধ্যে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, দুলামিয়া কটন স্পিনিং মিলস, জাহিনটেক্স, তুংহাই নিটিং অ্যান্ড ডাইং, সাভার রিফ্রাক্টরিজ, ইমাম বাটন, শ্যামাপুর সুগার, ঢাকা ডাইং, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, গ্লোবাল হেভি কেমিক্যাল, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ডেল্টা স্পিনার্স, গোল্ডেন সন, রিংশাইন টেক্সটাইল, সোনালী পেপার, আইসিবি ইসলামিক ব্যাংক, এডিএন টেলিকম, এমআই সিমেন্ট, স্কয়ার টেক্সটাইল, ওয়ালটান হাইটেক এবং গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স। অপর দিকে এই তালিকা থেকে এপোলো ইস্পত কমপ্লেক্স বাদ পরেছে।

একই সাথে ডিএসই-৩০ সূচকের অর্ধবার্ষিক সময়ে সমন্বয় করা হয়েছে। এতে তালিকায় আইএফআইসি ব্যাংক এবং জিপিএইচ ইস্পাত যুক্ত হয়েছে। আর তালিকা থেকে প্যারামাউন্ট টেক্সটাইল এবং ন্যাশনাল ব্যাংক বাদ পরেছে।

আজ ২৪ জানুয়ারি থেকে এই তালিকা কার্যকর শুরু হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments