সোমবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদডিএসইকে পিপলস লিজিংয়ের ব্যাখ্যা
spot_img
spot_img

ডিএসইকে পিপলস লিজিংয়ের ব্যাখ্যা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সম্প্রতি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) ব্যাখ্যা দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে যে, ফান্ড সংকটের কারণে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এফআই) ম্যাটার নং-০১ অব ২০১৯ অনুযায়ী ২০১৯ সালের ১৪ জুলাই থেকে ২০২১ সালের ১১ জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানটি লিকুইডেশন বা অবসায়ন প্রক্রিয়ার আওতায় ছিল। পরবর্তীতে একই মামলায় ২০২১ সালের ১২ জুলাই আদালতের আদেশ নং-৯৬ এর মাধ্যমে কোম্পানিটিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

বর্তমানে পরিচালনা পর্ষদ কোম্পানিটির পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে, গত ১৩ মে ২০২৬ তারিখে প্রকাশিত “BB decides to liquidate five NBFIs by July” শীর্ষক সংবাদটি কোম্পানির নজরে এসেছে বলে জানানো হয়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক নথি, সার্কুলার, নির্দেশনা কিংবা যোগাযোগ পায়নি বলে জানিয়েছে পিপলস লিজিং।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments