ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত সপ্তাহে (১০-১৪ মে) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হলেও কমেছে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বাজার মূলধন। তবে একই সময়ে লেনদেন বেড়েছে ৬ শতাংশ।
জানা গেছে, সপ্তাহের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৯ হাজার ৯৯৪ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৭ হাজার ৩৩৬ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ২ হাজার ৬৫৮ কোটি টাকা বা ০.৩৯ শতাংশ।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৪ হাজার ৩৯৭ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ১৫১ কোটি ২৩ লাখ টাকার। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ২৪৬ কোটি ১২ লাখ টাকা বা প্রায় ৬ শতাংশ।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বা ০.২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৫ পয়েন্টে। অপরদিকে শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৫টি প্রতিষ্ঠানের বা ৫২.৫৬ শতাংশের, কমেছে ১৪৫টি প্রতিষ্ঠানের বা ৩৭.১৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের বা ১০.২৫ শতাংশের।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১০৯ কোটি ৬৩ লাখ টাকা। একই সময়ে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বা ০.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭১৫ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৮টির দর বেড়েছে, ১২৫টির দর কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


























Recent Comments