মঙ্গলবার, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে
spot_img
spot_img

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৯ জুন, ২০২৫ তারিখ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৪৭.২০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২৯ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৪ শতাংশ বা ৬.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৩৯.৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ০৬১.৪৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮১৬.৫১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৬ টির, কমেছে ১৪৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৭.২০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২২ কোটি ৩০ লাখ ৪৪ হাজার ৪২৫ টি শেয়ার ১ লাখ ৬১ হাজার ৪৪৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৯৪ কোটি ৩৪ লাখ ৫৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৬ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩৬ শতাংশ বা ৬৫.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৪ হাজার ৮৩২.৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ০৫৯.১০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩০.০০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৮২০.১০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৯৮ টির, কমেছে ৪৬ টির এবং অপরিবর্তিত রয় ৫৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৭৪.৮৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার ৮৯৪ টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ৫৯৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৭৮ কোটি ৬৮ লাখ ১৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৫ কোটি ৬৬ লাখ ৩৯ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৯ শতাংশ বা ৭৯.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৪৮০.০৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮ টির, কমেছে ৭৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ১৭ লাখ ৬১ হাজার ৭২১ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments