বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদডিএসইতে সূচক ও লেনদেনের পতন
spot_img
spot_img

ডিএসইতে সূচক ও লেনদেনের পতন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ধারবাহিক পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএেইতে লেনদেন কমেছে বড় ব্যবধানে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৩৫.১০ শতাংশ। সার্বিক বাজারে দরপতনের কারণে বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৩৯ কোটি ২৭ লাখ ৪৯ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৬৮৩ কোটি ৩৪ লাখ ৮৫ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে  ১ হাজার ৬৪৪ কোটি ৭৩ লাখ ৫ হাজার টাকার বা ৩৫.১০ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১১৬ দশমিক ৬০ পয়েন্ট বা ১ দশমিক ৭৩ শতাংশ কমে ৬ হাজার ৬৪১ পয়েন্টে অবস্থান করছে।

গত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে  ২২ দশমিক ৪১ পয়েন্ট বা  দশমিক ৯১ শতাংশ কমে ২ হাজার   ৪৫১ পয়েন্টে নেমেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪.৫১ পয়েন্ট বা  দশমিক ৯৯ শতাংশ কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ৩২৪টির। আর ১০টির দাম ছিল অপরিবর্তিত।

অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৬ হাজার ৮৭৫ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ১৬৩ টাকা বা ১ দশমিক ২৭ শতাংশ বাজার মূলধন কমেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫৩ লাখ ৯ হাজার ৪১৫ কোটি ৪৮ লাখ ৪ হাজার ৩০৫ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫৩ লাখ ২ হাজার ৫৩৯ কোটি ৭২ লাখ ৪৯ হাজার ১৪২ টাকায়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments