
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৬১৭ কোটি ৭৯ লাখ ২০ হাজার ৬৮৬ টাকার শেয়ার ও ইউনিট। এরমধ্যে শীর্ষ লেনদেনের তালিকায় থাকা ১০ কোম্পানির লেনদেন হয়েছে ২ হাজার ৩৫ কোটি ৫২ লাখ ৫৮ হাজার টাকা। শীর্ষ দশ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল মোট লেনদেনের ৩০.৭৬ শতাংশ।
বিদায়ী সপ্তাহে শীর্ষ লেনদেনের তালিকায় থাকা শীর্ষ দশ কোম্পানি হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বেক্সিমকো লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ওরিয়ন ফার্মা, ফরচুন সুজ, সাইফ পাওয়ারটেক, একমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বে-লিজিং এবং ইসলামি ব্যাংক। ডিএসই সুত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ২ লাখ ৪৫ হাজার ৮৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৩১ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৫২ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৩৯৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৩৬ কোটি ৪২ লাখ ২০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.০৮ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৩ লাখ ১৯ হাজার ১৯৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৬ কোটি ৪০ লাখ ৪৭ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.২৭ শতাংশ।
গেল সপ্তাহের লেনদেন তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির ১ কোটি ৯৩ লাখ ৪৫ হাজার ২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১০ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.১৯ শতাংশ।
লেনদেনের তালিকার পঞ্চম স্থানে রয়েছে ফরচুন সুজ। সপ্তাহজুড়ে কোম্পনিটির ১ কোটি ৬০ লাখ ৬৫ হাজার ২৩৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯৮ কোটি ৪৩ লাখ ৬২ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ শতাংশ।
সাইফ পাওয়ারটেক লেনদেন তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে। কোম্পানিটির ৩ কোটি ৪০ লাখ ৯২ হাজার ২৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫২ কোটি ৭৭ লাখ ১৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৩১ শতাংশ।
একমি ল্যাবরেটরিজ লেনদেন তালিকার সপ্তম স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩৪ লাখ ৭২ হাজার ৮৫২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৯ কোটি ৪৭ লাখ ৩৮ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.১১ শতাংশ।
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস সাপ্তাহিক লেনদেন তালিকার অষ্টম অবস্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ২৮ লাখ ৯৩ হাজার ৫৪৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২০ কোটি ১২ লাখ ৩৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৮২ শতাংশ।
লেনদেনের তালিকার নবম স্থানে রয়েছে বে-লিজিং। সপ্তাহজুড়ে কোম্পনিটির ৩ কোটি ৩৫ লাখ ১১ হাজার ১৮২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৮ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৭৯ শতাংশ।
ইসলামি ব্যাংক সাপ্তাহিক লেনদেনের তালিকায় দশম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৩৬ লাখ ২ হাজার ৩১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১০ কোটি ৯৯ লাখ ৪৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৬৮ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments