রবিবার, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদডিএসইতে ২ স্বতন্ত্র পরিচালকের যোগদান
spot_img
spot_img

ডিএসইতে ২ স্বতন্ত্র পরিচালকের যোগদান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন মোঃ শহীদুল ইসলাম এবং কাওসার আহমেদ ৷ মোঃ শহীদুল ইসলাম পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং কাওসার আহমেদ জনতা ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক এবং বাংলাদেশ সুপ্রিম কোটের আইনজীবি ও জাতীয় মানবাধিরকার কমিশনের সদস্য।

মঙ্গলবার (১৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০৫৭তম পরিচালনা পর্ষদ সভায় যোগদান করেন৷ এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত ২৮ মে ডিএসই’র স্বতন্ত্র পরিচালক হিসাবে তাঁদের নিয়োগ অনুমোদন দেন৷

পরিচালনা পর্ষদের সভায় নতুন দুজন পরিচালককে অভিনন্দন জানিয়ে ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, ৩৪ বছরের ব্যাংকিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব মোঃ শহীদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ডিগ্রি নেয়া ও প্রধানমন্ত্রী গোল্ড ম্যাডেল প্রাপ্ত আইনবিষয়ক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব কাওসার আহমেদ৷ নতুন এ দুজন পরিচালক নিয়োগের মাধ্যমে পূর্ণতা পেল ডিএসই’র পরিচালনা পর্ষদ৷

ডিএসইর পরিচালনা পর্ষদের সকল সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, বিভিন্ন সেক্টর থেকে আসা বহুমূখী অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গের অভিজ্ঞতা সমন্বয়ের মাধ্যমে এই পরিচালনা পর্ষদ সকলকে সাথে নিয়ে শেয়ারবাজার তথা দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে কাজ করবে৷

ডেইলি খেশয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments