ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দূর্ণীতি ও প্রতারনার মাধ্যমে ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদ উল্লাহ বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা ও শেয়ার হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। এই বিষয়ে সমাধানের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) আগামী ৭২ ঘন্টার চূড়ান্ত আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
আজ রোববার (২৮ জুন) রাজধানীর নিকুঞ্জে ডিএসই এমডির কাছে এ বিষয়ে একটি চিঠি দিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক ও সাংগঠনিক সম্পাদক এ কে এম শাহাদাত উল্লাহ উপস্থিত ছিলেন।
জানা গেছ, ক্রেস্ট সিকিউরিটিজের মালিকপক্ষকে অতিদ্রুত আইনের আওতায় এনে আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে বিনিয়োগকারীদের শেয়ার ও টাকা ফিরিয়ে দেওয়াসহ ৭ দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা।
দাবিগুলো নিচে দেওয়া হলো-
১.অতি সম্প্রতি ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড দূর্ণীতি ও প্রতারনার মাধ্যমে বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা ও শেয়ার হাতিয়ে নিয়ে উক্ত প্রতিষ্ঠানটি লাপাত্তা হয়ে যায়৷তাই এই বিষয়ে সমাধানের জন্য আগামী ৭২ ঘন্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন পূর্বক উক্ত হাউযের বিনিয়োগকারীদের টাকা ও শেয়ার ফিরিয়ে দেওয়ার জোর দাবী করছি,এবং ক্রেস্ট সিকিউরিটিজের মালিক পক্ষকে অতিদ্রুত আইনের আওতায় আনার দাবী করছি৷পাশাপাশি উক্ত ঘটনা সহ অতীতে অনেক ঘটনা,দূর্ঘটনা,দূর্ণীতি,দায়িত্বে অবহেলা,অযোগ্যতা,বিনিয়োগকারীদের হয়রানী ও অপেশাদারমূলক কাজের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্ভিলেন্স্য ডিপার্টমেন্ট,মনিটরিং ডিপার্টমেন্ট,ক্লিয়ারি ডিপার্টমেন্ট,আইটি ডিপার্টমেন্টের বর্তমান দায়িত্বরতদের দ্রুত অপসারন পূর্বক দ্রুত আইনানুগ ব্যাবস্থা গ্রহনের দাবী করছি৷
২.আগামী ৭২ ঘন্টার মধ্যে ডিএসইর নিয়ন্ত্রিত সকল ব্রোকারেজ হাউজ,মারচেন্ট ব্যাংকের সম্মানীত সকল বিনিয়োগকারীদের সকল শেয়ার ও সর্ববশেষ টাকার পরিমান সংশ্লিষ্ট বিও একাউন্ট হোল্ডারের মোবাইল নাম্বারে এ এম এস বা ইমেইল বা বর্তমান/স্থায়ী ঠিকানায় পাঠানোর দাবী করছি৷ এখন থেকে প্রতিদিনের লেনদেনের তথ্য সংশ্লিষ্ট গ্রাহকে অবশ্যই এসএমএস,ইমেইলের মাধ্যমে অবশ্যই জানাতে হবে৷ বিনিয়োগকারীদের পূজির নিশ্চয়তা প্রদানের জন্য আগামী সর্বোচ্ছ ছয় মাসের মধ্যে প্রত্যেকটা ব্রোকারেজ হাউজের ফেইড আপ ক্যাপিটাল নূন্যতম ১০০কোটি টাকা বাধ্যতামূলক ভাবে উন্নিত করার দাবী করছিকরছি,অন্যথায় তাদের ট্রেক লাইসেন্স বাজেয়াপ্ত করার দাবী করছি৷
৩.বিনিয়গকারীদের আস্থা ধরে রাখতে আগামী ৪৮ ঘন্টার মধ্যে ক্রেস্ট হাউজের বিষয়ে ডিএসইর পক্ষ থেকে মিডিয়াতে লাইভ সংবাদ সম্মেলন করতে হবে৷
৪.চায়নার সাথে ডিএসইর মালিকানার শেয়ার বিক্রী বাবদ অর্জিত প্রায় এক হাজার কোটি টাকা, যেটি শেয়ার বাজারে বিনিয়োগ করার শর্তে সরকার থেকে টেক্স মওকুফের সুবিধা ব্রোকারেজ মালিকেরা নিয়েছিলেন, সেটির কত টাকা প্রকৃত পক্ষে শেয়ার বাজারে বিনিয়োগ হয়েছে তা তদন্ত করে আগামী ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট প্রকাশ করতে হবে৷অন্যথায় সরকারকে টেক্স ফাকি দেওয়া ও বিশ্বাস ভংগের দায়ে ডিএসইর বিরুদ্ধে আইন গত ব্যাবস্থা গ্রহন করতে বাধ্য হবো৷
৫.পূজিবাজারের উন্নতি ও গতিশীলতার স্বার্থে চলমান ভয়াবহ তারল্য সংকট দূর করতে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করতে হবে৷একই ভাবে চলমান ভয়াবহ আস্থার সংকট দূর করতে বিনিয়োগকারীদের পূজি ও শেয়ারের নিরাপত্তা প্রদানে দৃশ্যমান ক্র্যাশ প্রোগরাম গ্রহন করতে হবে৷
৬.পূজিবাজারের বৃহত্তর স্বার্থে কমপকখে আগামী এক বছর বাজারে কোনো আইপিও,রাইট শেয়ার,প্রেফারেন্স শেয়ার ছাড়ার অনুমোদন বা সুপারিশ না করতে দাবী করছি৷
৭.ডিএসইর প্রত্যেকটা ব্রোকারেজ ও মারচেন্ট ব্যাংকে দ্রুত জবাবদিহীর আওতায় আনতে হবে৷
অতএব উপরোক্ত যৌক্তিক দাবী সমূহ উল্লেখিত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে আপনাকে বিনীত অনুরোধ করছি৷
Recent Comments