ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুই ট্রেকধারী ব্রোকারেজ প্রতিষ্ঠান তাদের মোট তিনজন অনুমোদিত (অথরাইজড) প্রতিনিধি প্রত্যাহার করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ডিএসইর ট্রেক নম্বর-২১৬ধারী প্রতিষ্ঠান শার্প সিকিউরিটিজ লিমিটেড তাদের একজন অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার করেছে। প্রত্যাহার করা প্রতিনিধির নাম মোহাম্মদ জিয়াউর রহমান।
অন্যদিকে, ট্রেক নম্বর-১৩২ধারী লঙ্কাবাংলা সিকিউরিটিজ পিএলসি তাদের দুইজন অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার করেছে। তারা হলেন মো. সুলতান মাহমুদ এবং আদনান হাসান।
ডিএসইর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠান তাদের অনুমোদিত প্রতিনিধিদের প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর করেছে। ফলে শার্প সিকিউরিটিজ লিমিটেডের একজন এবং লঙ্কাবাংলা সিকিউরিটিজ পিএলসির দুইজনসহ মোট তিনজন অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ




























Recent Comments