সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদডিএসই’র নবনিযুক্ত এমডি’র সাঙ্গে ডিবিএ’র সাক্ষাৎ
spot_img
spot_img

ডিএসই’র নবনিযুক্ত এমডি’র সাঙ্গে ডিবিএ’র সাক্ষাৎ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের নবনিযুক্ত এমডি ড. এটিএম তারিকুজ্জামান সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছে পুঁজিবাজার স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

ডিবিএ থেকে পাঠানো বার্তা থেকে জানা যায়, আজ রোববার (১৭ সেপ্টেম্বর) ডিবিএ পরিচালনা পর্ষদের একদল প্রতিনিধি প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিওর নেতৃতে ডিএসইর নবনিযুক্ত এমডি ড. এটিএম তারিকুজ্জামানের সাথে সৌজন্যে সাক্ষাৎ করে।

এ সময় ডিবিএ প্রতিনিধি দল এসোসিয়েশনের পক্ষ থেকে নবিনিযুক্ত এমডিকে ফুল দ্বারা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বৈঠকে ডিবিএর প্রতিনিধিগণ পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তারিকুজ্জামানকে অবহিত করেন এবং স্টক ব্রোকারদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তা সমাধানের জন্য তার সহযোগিতা কামনা করেন। তারিকুজ্জামান ডিবিএ প্রতিনিধিদের কথা অত্যন্ত মনোযোগের সহিত শুনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাজিদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, সিএফএ, পরিচালক দস্তগীর মো. আদিল, মাসুদুল হক, মো. মফিজুদ্দিন, দিল আফরোজা কামাল, ড. ওসমান গনী চৌধুরী, মোহাম্মদ আহসান উল্লাহ।

এ ছাড়া ডিএসই পক্ষ থেকে সিএফও এ.জি.এম সাত্বিক আহমেদ শাহ ও সিনিয়র জিএম ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments