ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: হঠাৎ কোন কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুড লিমিটেডের শেয়ার দর। এ অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে কোম্পানিকে নোটিশ পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর পাঠানো নোটিশের জবাব দিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সম্প্রতি রহিমা ফুডরে শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ২৯ আগস্ট নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৫ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৩১৪ টাকা ৬০ পয়সা । ২৯ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ৩৫৩ টাকা ১০ পয়সায় উন্নীত হয়।
কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments