শনিবার, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদডিএসইর নোটিশের জবাব দিলো দুই বিমা কোম্পানি
spot_img
spot_img

ডিএসইর নোটিশের জবাব দিলো দুই বিমা কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: হঠাৎ কোন কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের দুই কোম্পানি শেয়ার দর। এ অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে কোম্পানি দুটিতে নোটিশ পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর পাঠানো নোটিশের জবাব দিয়েছে কোম্পানি দুটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হচ্ছে- পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড ও সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।

জানা যায়, সম্প্রতি পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গত ১১ এপ্রিল নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৪ এপ্রিল পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ২৪ টাকা। ১২ এপ্রিল কোম্পানিটির শেয়ার দর ৩৪ টাকায়  উন্নীত হয়।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

এদিকে, সোনারবাংলা ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গত ১২ এপ্রিল নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৪ এপ্রিল সোনারবাংলা ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ৪২ টাকা ৮০ পয়সা। ১২ এপ্রিল কোম্পানিটির শেয়ার দর ৬১ টাকা ২০ পয়সায় উন্নীত হয়।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/রর

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments