ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নো অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানিটি জানিয়েছে ডিএসইকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক ভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস দিলে তার জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
গত ১৫ নভেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৫৯ টাকা ১০ পয়সা। আর ১২ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার দর ৭৯৭ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments