ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানি দুইটি জানায় ডিএসইকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে- আল-হাজ্ব টেক্সটাইল এবং এডিএন টেলিকম লিমিটেড।
সম্প্রতি কোম্পানি দুইটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি দুইটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
ডিএসইতে গত ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে আল-হাজ্ব টেক্সটাইলের শেয়ার দর ছিল ১৪৬ টাকা ৩০ পয়সায়। যা ৯ মার্চ, ২০২৩ তারিখে ১৭৩ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়।
এছাড়াও এডিএন টেলিকমের শেয়ার দর গত ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে ছিল ১১৩ টাকা ৪০ পয়সা। যা ৯ মার্চ, ২০২৩ তারিখে ১৬৬ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়। কোম্পানিগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.




























Recent Comments