মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদডিএসইর বাজার মূলধন কমলো হাজার কোটি টাকা
spot_img
spot_img

ডিএসইর বাজার মূলধন কমলো হাজার কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে (২১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে ডিএসইর গড় লেনদেন কমেছে ১৬ দশমিক ৭৩ শতাংশ। সেই সঙ্গে বাজার মূলধন কমেছে ১ হাজার ১৮ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ২৪ হাজার ৪৬৬ কোটি টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২৩ হাজার ৪৪৮ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১ হাজার ১৮ কোটি টাকা বা ০ দশমিক ১৪ শতাংশ ।

বিদায়ী সপ্তাহে কমেছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৩৪ দশমিক ৮০ পয়েন্ট বা ০ দশমিক ৬৪ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৪ দশমিক ১০ পয়েন্ট বা ০ দশমিক ১৯ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ৬ দশমিক ৭৩ পয়েন্ট বা ০ দশমিক ৫৭ শতাংশ।

সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৯১৮ কোটি ৮৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ৫০৫ কোটি ৩২ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৫৮৬ কোটি ৪৯ লাখ টাকা।

প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১১৭ কোটি ৩০ লাখ টাকা বা ১৬ দশমিক ৭৩ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫৮৩ কোটি ৭৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৭০১ কোটি ৬ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৯টি কোম্পানির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের দাম।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments