শনিবার, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদডিএসইর বাজার মূলধন কমলো ৯১৪ কোটি টাকা
spot_img
spot_img

ডিএসইর বাজার মূলধন কমলো ৯১৪ কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে (২১ জুন থেকে ২৫ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৯১৪ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ১৩ শতাংশ বা ৯১৪ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৫২৬ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৯৩ হাজার ৪৪০ কোটি টাকা।

এ সপ্তাহে ডিএসইতে কমেছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৮.৫৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ। ডিএসইএস সূচক কমেছে ৬.৮২ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৯ শতাংশ। আর ডিএস-৩০ সূচক কমেছে ১১.৯৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৬ শতাংশ।

ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৭৫৭ কোটি ৮২ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৬ হাজার ৪১৯ কোটি ২১ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ১ হাজার ৬৬১ কোটি ৩৯ লাখ টাকা।

প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৩৩২ কোটি ২৮ লাখ টাকা বা ২৫ দশমিক ৮৮ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৯৫১ কোটি ৫৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ১ হাজার ২৮৩ কোটি ৮৪ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৫টি কোম্পানির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ১.৩৩ শতাংশ ও ১.৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫১৪৯.২৯ পয়েন্টে ও ৯২৬৩.০৪ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ০.১১ শতাংশ ও সিএসই-৫০ ১.৬৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৭৬৮.৭৫ পয়েন্টে ও ১০৯৬.২৫ পয়েন্টে। আর সিএসআই সূচক কমেছে ৩.৯৬ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৮৪২.৩৭ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৩৬০ কোটি ৯২ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ২১৬ কোটি ৯৫ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন বেড়েছে ১৪৩ কোটি ৯৭ লাখ টাকা।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির কোম্পানির শেয়ার দর।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments