
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) যান্ত্রিক ত্রুটি ও লেনদেন বন্ধের বিষয়টি ক্ষতিয়ে দেখতে কমিটি করেছে বিএসইসি। আজ ২৪ অক্টোবর সোমবার বিএসইসি পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, পাঁচ সদস্যের কমিটির প্রধান করা হয়েছে, বিএসইসির পরিচালক মোহাম্মদ আবুল হাসনকে। সদস্য সচিব করা হয়েছে বিএসইসির সহকারী পরিচালক মোহাম্মদ দস্তগির হোসাইনকে। কমিটির অন্য সদস্যরা হলেন, বিএসইসির উপ পরিচালক মোহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত,সিসিবেএলের সিটিও মোহাম্মদ ইমাম হোসেন এবং সিডিবিএলের মহা ব্যবস্থাপক মঈনুল হাসান।
উল্লেখ্য,কারিগরি ত্রুটির কারণে সোমবার (২৪ অক্টোবর) ডিএসইতে বেলা ১০টা ৫৮ মিনিটে বন্ধ হয়ে যায় লেনদেন। পরবর্তীতে দুপুর ২টা ১০ মিনিট থেকে আড়াইটা পর্যন্ত মাত্র ২০ মিনিটের জন্য লেনদেন চালু করে ডিএসই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
























Recent Comments