শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিডিএসই সূচকের পতন - কমেছে লেনদেন
spot_img
spot_img

ডিএসই সূচকের পতন – কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরুতে উত্থান থাকলেও ৩৫ মিনিট পর সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। বুধবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ৩৩ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকা।

আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৪৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১০২৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫১৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪২০ কোটি ৬০ লাখ ৬ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ২৭ পয়েন্ট কমে অবস্থান করে ৪৪৭৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করে ১০৩১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করে ১৫২৬ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৪৫৩ কোটি ৮৮ লাখ ২৬ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ৩৩ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ২৩১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৪ কোটি ১৮ লাখ ৭৩ হাজার টাকা।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments