বৃহস্পতিবার, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে ঢাকা ব্যাংক
spot_img
spot_img

ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে ঢাকা ব্যাংক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেড। বুধবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদ রেজ্যুলেশন বাই সার্কুলেশনের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কয়েকটি কোম্পানি মিলে গঠিত একটি কনসোর্টিয়ামের মাধ্যমে এই ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করা হবে। ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদ ওই কনসোর্টিয়ামে যোগ দেওয়া ও প্রস্তাবিত ব্যাংকে স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

প্রস্তাবিত ব্যাংকের নাম হবে সঞ্চয় ডিজিটাল ব্যাংক পিএলসি (Sonchoy Digital Bank PLC।  এর  পরিশোধিত মূলধন থাকবে ১২৫ কোটি টাকা। এতে ঢাকা ব্যাংক লিমিটেড পরিশোধিত মূলধনের ১০ শতাংশ তথা ১২ কোটি ৫০ লাখ টাকা যোগান দেবে।

উল্লেখ্য, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক অনুমতি দিলে প্রতিষ্ঠানটির ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত কার্যকর হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments