শনিবার, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিডিজিব্যাংকিং অ্যাপে ‘বাংলা কিউআর’ সেবা চালু করলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.
spot_img
spot_img

ডিজিব্যাংকিং অ্যাপে ‘বাংলা কিউআর’ সেবা চালু করলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ক্যাশলেস লেনদেনকে আরও জনপ্রিয় করে তুলতে নিজেদের মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ডিজিব্যাংকিং‘- এ বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রবর্তিত ‘বাংলা কিউআর’ সেবা চালু করলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.। ০৮ জুলাই ২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমানসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এখন থেকে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের গ্রাহকবৃন্দ ডিজিব্যাংকিং অ্যাপ-এর মাধ্যমে বাংলা কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। ‘বাংলা কিউআর’ বাংলাদেশে সহজ ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের একটি সময়োপযোগী উদ্যোগ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments