ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি আলোচ্য সময়ের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ এবং ২ শতাংশ স্টক ডিভিডেন্ড অর্থাৎ সর্বমোট ১৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.২১ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো ৫.৩৫ টাকা।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪১ টাকা। যা গত বছরের একই সময়ে ছিলো ৩৭.১৫ টাকা।
এছাড়াও আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) নেগেটিভ হয়েছে ১৯.৬৪ টাকা। যা গত বছর একই সময়ে নেগেটিভ ছিলো ০.০৪ টাকা।
আগামী ১৮ মে, ২০২৩ তারিখ সকাল সাড়ে ১১ টায় অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে কোম্পানিটির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ এপ্রিল, ২০২৩।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments