ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা দিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
সোমবার (১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ০৩ পয়সায়।
এসকে ট্রিমসের পরিচালক পর্ষদ মুলতবি বার্ষিক সাধারণ সভাগুলো (এজিএম) আহ্বান করার জন্য হাইকোর্ট বিভাগ থেকে প্রয়োজনীয় অনুমতি/আদেশ চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
হাইকোর্ট বিভাগ থেকে অনুমোদন/আদেশ প্রাপ্তির সাথে সাথেই কোম্পানি সংশ্লিষ্ট এজিএম-এর সঠিক তারিখ, সময় এবং স্থান সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



























Recent Comments