
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টকসহ মোট ৪ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। মঙ্গলবর বিকালে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা দেয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৭ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৫২ টাকা।
একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২১.৮৩ টাকা। শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৫১ টাকা।
ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ৮ এপ্রিল, সকাল ১১টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টর লিমিটেড, গুলশান, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ মার্চ।
























Recent Comments