
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য এ ডিভিডেন্ড ঘোষনা করে কোম্পানিটি।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৭৬ টাকা, শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.১৮ টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ৩.৭০ টাকা।
ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। আর এর জন্যে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ ফেব্রুয়ারী।
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।




























Recent Comments