ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই (ডেসকো) লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন শেষে ডিভিডেন্ডের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Earnings Per Share-EPS) হয়েছে ১.৮৬ টাকা। আগের বছর ইপিএস হয়েছিল ১.১৫ টাকা।
গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএবিপিএস) দাঁড়িয়েছে ৪৭ .৯৯ টাকা (পুর্নমূল্যায়ন)।
এছাড়া, সমাপ্ত সময়ে কোম্পানিটির নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৪.৮২ টাকা।
আগামী ১৫ জানুয়ারি ২০২২, সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments