ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩০ জুন ২০২০ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদ। সংশ্লিষ্ঠ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.৬৮ টাকা। যা আগের বছরে একই সময় শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৭৬ টাকা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২.৯০ টাকা। যা আগের বছর একই সময় এনএভিপিএস ছিল ৪৫.১৩ টাকা। আর শেয়ার প্রতি কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১.৭৪ টাকা। যা আগের বছর একই সময় এনওসিএফপিএস ছিল ২.১৭ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর, সকাল ১০টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, গুলশান-১ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments