ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এক্সিম ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর ডিভিডেন্ডের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
সমাপ্ত হিসাব বছরে এক্সিম ব্যাংক ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ ক্যাশ ও ২.৫০ শতাংশ বোনাস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments