ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে ঘোষণাকৃত ক্যাশ ও স্টক ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির আলোচ্য হিসাব বছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।
এছাড়া আলোচিত অর্থবছরের বোনাস শেয়ার ব্যাংকটি সিডিবিএলের মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে। এর মধ্যে সাড়ে ১৭ শতাংশ ক্যাশ এবং সাড়ে ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিলো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.



























Recent Comments