ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি ঘোষণাকৃত ডিভিডেন্ডের বোনাস শেয়ার এবং ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে-
সলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের পাঠানো হয়েছে।
আলোচিত সময়ের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে পাঠানো হয়েছে।
আলোচিত অর্থবছরের বোনাস শেয়ার ব্যাংকটি সিডিবিএলের মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিলো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments