
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৭ জুলাই, বৃহস্পতিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানি বিনিয়োগকারীদের কাছে ডিভিডেন্ড পাঠিয়েছে। ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ে ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি তিনটি হলো- যমুনা ব্যাংক লিমিটেড, ক্রিস্টাল ইন্সুরেন্স এবং সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরের জন্য যমুনা ব্যাংক সাড়ে ১৭ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্স ১০ শতাংশ এবং সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
ডেইলি শেয়াারবাজার ডটকম /এস.

































Recent Comments