ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভূক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানির ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-
রূপালী ব্যাংক পিএলসি: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ সমাপ্ত হিসাববছরের ঘোষণাকৃত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
তথ্যমতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ সমাপ্ত হিসাববছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
তথ্যমতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ সমাপ্ত হিসাববছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
তথ্যমতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড এবং ৩৩০ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ সমাপ্ত হিসাববছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড ও ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
তথ্যমতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে এবং বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ এবং ২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments