ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ৩১ ডিসেম্বর,২০২১ সমাপ্ত সময়ে ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোন লিমিটেড , ব্র্যাক ব্যাংক লিমিটেড ও নিটল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে এবং শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড বিও হিসাবে বিনিয়োগকারীদের কাছে ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে।
তথ্যমতে, সমাপ্ত হিসাব বছরে গ্রামীণফোন ২৫০ শতাংশ, নিটল ইন্সুরেন্স সাড়ে ১২ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংক ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে এবং ব্র্যাক ব্যাংক ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। যার মধ্যে সাড়ে ৭ শতাংশ বোনাস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments