ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভূক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানির ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-
এনআরবি ব্যাংক: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।
তথ্যমতে, কোম্পানিটি আলোচ্য হিসাববছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি স্পন্সর ও পরিচালক ছাড়া সাধারণ সিকিউরিটিজ হোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং স্পনসর, পরিচালকদের জন্য ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি: গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত সময়ের অন্তবর্তীকালীন ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
তথ্যমতে, কোম্পানিটির ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আলোচিত সময়ের জন্য কোম্পানিটি ১ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।
তথ্যমতে, কোম্পানিটি আলোচ্য হিসাববছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।
তথ্যমতে, কোম্পানিটি আলোচ্য হিসাববছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
ট্রাস্ট ব্যাংক লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।
তথ্যমতে, কোম্পানিটি আলোচ্য হিসাববছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১2 শতাংশ ক্যাশ এবং ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

Recent Comments