সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন‘ডিয়ার মা’ সিনেমার গান নিয়ে ভিন্নধর্মী প্রতিযোগিতা
spot_img
spot_img

‘ডিয়ার মা’ সিনেমার গান নিয়ে ভিন্নধর্মী প্রতিযোগিতা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সম্প্রতি মুক্তিপ্রাপ্ত প্রখ্যাত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’ চলচ্চিত্র আমেরিকা ও কানাডা দর্শকদের ভেতরে সাড়া ফেলেছে। ছবিটির ওভারসিজ রিলিজের পাশাপাশি ছবিটির গান নিয়ে বিশেষ একটি প্রতিযোগিতার আয়োজন করে ছবিটির বিশ্ব পরিবেশক বায়োস্কপ ফিল্মস। আয়োজনটির নাম দেওয়া হয় ‘ডিয়ার মা নর্থ আমেরিকা চ্যালেঞ্জ’।

‘ডিয়ার মা’ চলচ্চিত্রের টাইটেল ট্র্যাকটি গেয়েছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী পাপন; যার মূল নাম অঙ্গরাগ মোহন্ত–মূলত তাঁর এ গানটির কাভার করে পাঠানোর মাধ্যমে সেরা কণ্ঠশিল্পী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়। বায়োস্কপের উদ্যোগে এই ভিন্নধর্মী প্রতিযোগিতায় সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে উপাস কমিউনিকেশন, ইটারনাল সাউন্ড ও কোলাহল টকিজ।

অনলাইনে ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও কানাডার একাধিক শিল্পী তাদের কাভার গান রেকর্ড করে পাঠান। বর্তমানে প্রতিযোগীদের প্রাথমিক বাছাই চলছে।

প্রতিযোগিতার বিচারক হিসেবে রয়েছেন পিংক, কড়ক সিং, অন্তহীন, অনুরণনখ্যাত ছবির নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী, ভারতের প্রখ্যাত সংগীত পরিচালক বিক্রম ঘোষ ও বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেক।

আয়োজনটির অন্যতম ব্যবস্থাপক কোলাহল টকিজের প্রধান নির্বাহী তানভীর তারেক বলেন, ‘একটি চলচ্চিত্রের বিপণননের পাশাপাশি তাঁর গান নিয়ে এ ধরনের উদ্যোগ আমি মনে করি নতুন একটি উদাহরণ হয়ে থাকবে। ছবিটির বিশ্ব পরিবেশনায় ডিজিটাল কনসালট্যান্ট হিসেবে কাজ করছে কোলাহল। আমরা খুব অল্প সময়ের মধ্যে গান চাইলেও প্রচুর সাড়া পেয়েছি। প্রবাসী তরুণ শিল্পীরাও দারুণ উৎসাহ পাবেন এ ধরনের কার্যক্রমে।

মূল বাছাইয়ের পর চূড়ান্ত বিজয়ীর নতুন গান প্রকাশ পাবে ইটারনাল সাউন্ডসে। এ ছাড়া বিশেষ একটি মিউজিক ভিডিও নির্মাণ করবেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

প্রতিযোগিতা প্রসঙ্গে ‘ডিয়ার মা’ ছবির মূল অভিনেত্রী জয়া আহসান বলেন, ‘এটি সত্যিই একটি অভিনব উদ্যোগ। কলকাতা ও আমেরিকায় ভিন্ন ভিন্নভাবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। একটি চলচ্চিত্রের সঙ্গে এ ধরনের উদ্যোগ তরুণদের জন্য একটি নতুন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে জেনে ভালো লাগলো।

নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী বলেন, ‘বায়োস্কপের রাজ হামিদ ও কোলাহলের তানভীরের সঙ্গে আমাদের একটি সুদৃঢ় মেলবন্ধন তৈরি হয়েছে। এ ছবির এ প্রতিযোগিতা তারই ভাবনার ফসল। আগামীতে আমরা একসঙ্গে আরও কিছু পরিকল্পনা করছি; যা নতুন শিল্পী তৈরির কাজে দারুণ এক অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments