ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিঙ্গপ্তিতে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২ জন মারা গেছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন। তাদের মধ্যে ১৮ জন ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছর দেশে মোট ১ হাজার ৭২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, যে ২ জন মারা গেছেন, তারা কক্সবাজারের। তাদের নিয়ে এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে ৩ জন মারা গেলেন।
রোগীদের মধ্যে ২২২ জন এখনও চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫৪ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত মোট ১ হাজার ৪৯৮ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গু ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কার বিষয়ে সিটি করপোরেশনকে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


































Recent Comments