ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: নাম পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের নাম পরিবর্তন করে “ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি” করেছে।

গত এপ্রিল মাসে শেয়ারহোল্ডারগণ বিশেষ এক সভায় কোম্পানির নিবন্ধিত নাম ‘ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড’ পরিবর্তন করে ‘ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’ করার প্রস্তাবটিতে সম্মতি প্রদান করেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিষয়টির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।
এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী নাসিমুল বাতেন বলেন “ডিবিএইচ এর ব্র্যান্ড ইকুইটির কারণে নতুন এই নাম গ্রাহকদের কাছে প্রতিষ্ঠানটির পরিচিতি আরো সুনির্দিষ্ট করবে এবং প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনার সাথে তা আরো সামঞ্জস্যপূর্ণ হবে”।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments