শনিবার, ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদডেল্টা লাইফের শেয়ার কারসাজির দায়ে ৮ জনকে জরিমানা
spot_img
spot_img

ডেল্টা লাইফের শেয়ার কারসাজির দায়ে ৮ জনকে জরিমানা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির দায়ে আট ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১৩৪ কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৩৪ তম কমিশন সভায় এ জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে সজীব মাদবর কে ১ কোটি ৬০ লাখ, মোহাম্মদ বাশের কে ১ কোটি ১৫ লাখ, মো. আবুল খায়ের কে ১৯ কোটি ১৫ লাখ, কনিকা আফরোজ কে ২ কোটি ৯০ লাখ, কাজী সাদিয়া হাসানকে ১ কোটি ৯০ লাখ, কাজী ফুয়াদ হাসানকে ১ কোটি, ডিয়াইটি কো-অপারেটিভ লিমিটেডকে ৮৪ লাখ এবং আবুল কালাম মাদবর কে ২২ কোটি ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।

০৯ সেপ্টেম্বর ২০২১ তারিখ হতে ২৬ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত কোম্পানিটির শেয়ার লেনদেনে কারসাজি করায় অভিযুক্তদের এ অর্থদন্ড দিয়েছে বিএসইসি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments