সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদডেসকোর মুনাফা বাড়লেও লভ্যাংশ অপরিবর্তিত রয়েছে
spot_img
spot_img

ডেসকোর মুনাফা বাড়লেও লভ্যাংশ অপরিবর্তিত রয়েছে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) ২০২০-২১ অর্থবছরের শেষ প্রান্তিকের (মার্চ-জুন ২১) ব্যবসায় বড় উত্থান হয়েছে। যাতে করে কোম্পানিটির পুরো অর্থবছরের মুনাফার ৭৭ শতাংশ অর্জন হয়েছে এই প্রান্তিকে। যার উপর ভর করে কোম্পানিটির আগের অর্থবছরের থেকে মুনাফা বেড়েছে ৬২ শতাংশ। তবে লভ্যাংশ ঘোষণায় কোন উন্নতি হয়নি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এমনটি পাওয়া গেছে।

ডেসকোর ২০২০-২১ অর্থবছরের প্রথম ৯ মাসে বা ৩টি প্রান্তিকে (জুলাই ২০- মার্চ ২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৪৩ টাকা। আর বছরের শেষ প্রান্তিকেই ইপিএস হয়েছে ১.৪৩ টাকা। যাতে ২০২০-২১ অর্থবছরে মোট ইপিএস হয়েছে ১.৮৬ টাকা। এক্ষেত্রে শেষ প্রান্তিকের অবদান ৭৭ শতাংশ। আর বাকি ২৩ শতাংশ এসেছে আগের ৩টি প্রান্তিকে।

কোম্পানিটির ২০২০-২১ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০) ইপিএস হয় ০.২৭ টাকা। যা দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০) ০.০৪ টাকা ও তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২১) ০.১২ টাকা ইপিএস হয়। এভাবে ৯ মাসে ইপিএস দেখায় ০.৪৩ টাকা।

এদিকে ডেসকোর আগের বছরের ১.১৫ টাকার ইপিএস ২০২০-২১ অর্থবছরে বেড়ে হয়েছে ১.৮৬ টাকা। এক্ষেত্রে ইপিএস বেড়েছে ০.৭১ টাকা বা ৬২ শতাংশ। তবে লভ্যাংশ ঘোষণার পরিমাণ আগের বছরের ন্যায় ১০ শতাংশ রয়েছে।

কোম্পানিটির ২০২০-২১ অর্থবছরে শেয়ারপ্রতি ১.৮৬ টাকা হিসেবে মোট ৭৩ কোটি ৯৫ লাখ টাকা মুনাফা হয়েছে। এরমধ্য থেকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ আকারে শেয়ারপ্রতি ১ টাকা হিসাবে শেয়ারহোল্ডারদের মাঝে ৩৯ কোটি ৭৬ লাখ টাকা বিতরন করা হবে। মুনাফার বাকি ৩৪ কোটি ১৯ লাখ টাকা বা ৪৬ শতাংশ রিজার্ভে রাখা হবে।

উল্লেখ্য শনিবার (১৬ অক্টোবর) ডেসকোর শেয়ার দর দাড়িঁয়েছে ৩৯.৬০ টাকায়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments