শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকডোনাল্ড ট্রাম্পের অভিশংসন : প্রতিশোধ শুরু
spot_img
spot_img

ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন : প্রতিশোধ শুরু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন শুনানির সময় সাক্ষ্য দেয়া দু’জনকে বরখাস্ত করা হয়েছে। অভিশংসন থেকে অব্যাহতি পাওয়ার দুইদিন পর শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ড ও সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আলেকজান্ডার ভিন্ডম্যানকে পদচ্যুত করেন ট্রাম্প।

গর্ডন সন্ডল্যান্ড ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে হোয়াইট হাউজে ইউক্রেন বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত কর্নেল আলেকজান্ডারকে প্রত্যাহার করা হয়।

কর্নেল আলেকজান্ডারকে প্রত্যাহারের পর উত্তর ক্যালিফোর্নিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি তার (ভিন্ডম্যান্ড) প্রতি খুশি ছিলাম না। তবে এসব বিস্তারিত কিছু বলেননি তিনি।

এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) অভিশংসন প্রক্রিয়া থেকে অব্যাহতি পাওয়ার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার স্টাফদের পুনর্বিন্যাসের আগ্রহ প্রকাশ করেন। নির্বাহী ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত বছরের ১৮ ডিসেম্বর বিরোধী ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসিত হন ডোনাল্ড ট্রাম্প। তবে উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে থাকায় সেখানে ৫ ফেব্রুয়ারি (বুধবার) ট্রাম্পের অভিশংসন নিয়ে ভোটাভুটি হয়। সেখানে ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগ থেকে ট্রাম্প মুক্তি পেয়েছেন ৫২-৪৮ ভোটে। কংগ্রেসকে অমান্য করার অভিযোগ খারিজ হয়েছে ৫৩-৪৭ ভোটে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments